আহত সেনাদের অস্ত্রোপচারেই দিন পার ইউক্রেনের সার্জনের

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের শীর্ষ ট্রমা সার্জন পেট্রো নিকিটিন যুদ্ধাহত সেনাদের দিনভর অস্ত্রোপচার করেছেন।

কিয়েভের একটি সামরিক হাসপাতালের ৫৯ বয়সি এ চিকিৎসক রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে গুরুতর আহত সেনাদের অস্ত্রোপচার করেছেন। এএফপির।

শহর থেকে বহুদূরে ক্যাম্প হাসপাতাল তৈরি করে আহত সেনাদের চিকিৎসা দিচ্ছেন তিনি।

সার্জন পেট্রো নিকিটিন বলেন, যুদ্ধাহত সেনাদের চিকিৎসাসেবা দেওয়াই আমার এ মুহূর্তের দায়িত্ব বলে মনে করছি।

আমি আমার স্ত্রী-সন্তাদেরও খোঁজখবর রাখতে পারছি না। ১৫ মাস ধরে চলা রাশিয়ার সামরিক অভিযানে কমপক্ষে এক লাখ ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন।