আয়তনে দ্বিগুণ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন

সিলেট সিটি করপোরেশন

সিলেট সিটি করপোরেশন এলাকার সাথে নতুন করে অন্তর্ভুক্ত হচ্ছে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার ৭টি ইউনিয়নের ২৫টি এলাকা। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে যেসব এলাকা (মৌজা) সিলেট সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলো হল, সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের কুমারগাঁও–৮০, মইয়ারচর–৮১ (দাগ নম্বর ৭৭, ৮২, ৮৩, ৮৯, ৯০, ৯১ ব্যতীত), খুরুমখলা শাহপুর–৮২, আখালিয়া–৮৮, খাদিমনগর ইউনিয়নের কুমারগাঁও–৮০, খাদিমপাড়া ইউনিয়নের সাদিপুর ১ম খণ্ড–৯৩, টিলাগড়–৯৫, দেবপুর–৯৬, কসবা কুইটুক–১০০, সুলতানপুর চক–১০১, পেশনেওয়াজ–১০২, টুলটিকর ইউনিয়নের সাদিপুর ১ম খণ্ড–৯৩, টিলাগড়–৯৫, দেবপুর–৯৬।

এছাড়া দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের হবিনন্দি–১০৭, মনিপুর–১০৮, আলমপুর–১০৯, গোটাটিকর–১১০, বরইকান্দি ইউনিয়নের পিরিজপুর–১১৪, ধরাধরপুর–১১৫, বরইকান্দি–১১৬, গোধরাইল–১২৬ এবং তেতলী ইউনিয়নের ধরাধরপুর–১১৫, বরইকান্দি (অবশিষ্টাংশ)–১১৬, বলদী–১২৫ (আংশিক) (দাগ নম্বর ২১৯৯-২৩৪৯, ৩৫০৯-৩৫১১, ৩৫১৩, ৩৫৩৫)।

তবে পূর্বে এসব মৌজার যেসব অংশ সিলেট সিটিকর্পোরেশনে অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি অংশ এখন অন্তর্ভুক্ত করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া প্রস্তাবিত এলাকার অধিবাসীগণকে সিলেট সিটি কর্পোরেশন সম্প্রসারণের প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে কোন ধরণের পরামর্শ বা আপত্তি থাকলে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসক বরাবরে লিখিতভাবে দাখিল করার জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়।