অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন এর মিশন ডেপুটি হেড মিঃ জেরেমি ওপ্রিটেসকোসহ ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল টঙ্গীতে গার্মেন্টস পরিদর্শন করেন। বৃহস্পতিবার সকাল ১০ টা ২০ মিনিটে দু’টি গাড়ীযোগে (নং দ-০১-০৭৫ ও দ-০৭-০৮৫) তারা স্থানীয় গাজীপুরা বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত মাসকো গ্রæপের প্রতিষ্ঠান মাসকো কটন লিমিটেড পরিদর্শনে আসেন।
প্রতিনিধি দলটি ওই কারখানার কাটিং সেকশন, সুইং সেকশন, ফিনিশিং সেকশনসহ চাইল্ড কেয়ার রুম পরিদর্শন করেন। কারখানাটি পরিদর্শন শেষে দুপুর ১ টার দিকে স্থানীয় তিলারগাতি এলাকায় অবস্থিত একই মালিকানাধীন মাসকো পিকাসো লিমিটেড কারখানা পরিদর্শনে যান এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। পরে বিকেল ৩টা ১০ মিনিটে প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
উক্ত কারখানা দু’টির মূল বায়ার (ক্রেতা) প্রতিষ্ঠান এইচ এন্ড এম। মাসকো গ্রæপের চেয়ারম্যান এমএ সবুরের আমন্ত্রনে বায়ার প্রতিষ্ঠান এইচ এন্ড এম এর পক্ষে উক্ত প্রতিনিধি দল উৎপাদন প্রক্রিয়া পরিদর্শনের জন্য আগমন করেছেন বলেও জানা গেছে। এসময় প্রতিনিধিদলের সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউরোপিয়ান কমিশন ব্রাসেলসের ডিরেক্টর ডিজি ইএমপিএল জর্ডি কুরেল গোটর, পলিসি অফিসার মিঃ বেনেডিক্ট বুয়েনকার, ডেপুটি হেড অফ ডিভিশন এশিয়া ও প্যাসিফিক আ লিক বিষয় ও দক্ষিণ এশিয়া ইইএএস মিসেস আইভো শুট, পলিসি অফিসার ডিজি ট্রেড আলেসান্দ্রো টোনোলি ও বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের বাণিজ্য উপদেষ্টা আবু সৈয়দ বেলাল।


