ইপিজেড রেলবিড এলাকায় গলায় ফাঁস লাগিয়ে রহস্য জনক ভাবে স্ত্রী মৃত্যু স্বামী আটক

মোঃ আসাদুল ইসলাম চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্রগ্রাম ইপিজেড থানা দিন রেলবিড এলাকায় ১৪ ই জানুয়ারি রোজ সোমবার আনুমানিক সন্ধা ৭ ঘটিকার সময় (রেলবিড) আলম কলোনিতে শাহিনুর (২৫) নামে রহস্য জনক ভাবে গলায় ফাঁস লাগিয়ে নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়াছে ।

শাহিনুর কুমিল্লা জেলার, লাঙ্গল কোট উপজেলার, ফুসকা গ্রামের ইউছুব কম্পানির বাড়ীর

মোঃ ওজিউল্লার  দ্বিতীয় কন্যা বলে জানা যায় ।

প্রাথমিক অনুসন্ধানে এবং আলম কলোনির ভাড়াটিয়া ও পার্স্ববর্তী দোকান মালিকদের তথ্য মেতাবেক জানাযায় যে,নিহত শাহিনুর আক্তারের স্বামী ইকবাল (২৯),পিতা –মোঃ আবদুল হালিম হাওঃ ,মাথা –তাজিনুর বেগম ,গ্রাম –পূর্ব কালমেগা , থানা – পাথরঘাটা ,জেলা –বরগুনা ১২ দিন পর জাহাজের কাজ সেরে ১৪ ই জানুয়ারি রোজ সোমবার দুপুর ২ ঘটিকার সময় বাসায় আসেন এবং বিকেল ৫টার দিকে বাসা থেকে বের হয়ে কোথাও চলে যায় ,তিনি রাত ৯টার দিকে বাসায ফিরে স্ত্রীর মৃত্যুর খবর জানতে পারে ।

এ বিষয়ে নিহত শাহিনুর আক্তারের বড় দুলাভাই হাজী আমির হোসেনের নিকট মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, ‍শাহিনুরের স্বামী তাকে তালাক দেয়ার পরে চট্রগ্রামে গিয়ে গার্মেন্টসে কর্মরত থাকিয়া অস্থায়ী ভাবে বসবাস করিয়া আসিতেছে, তার ১০ বছরের একটি মেয়ে এবং ৮ কছরের একটি ছেলে সন্তান রয়েছে ।তিনি আরো জানান আমার জানা মতে,শাহিনুর কোন দ্বিতীয় বিবাহ করেনাই , ইকবাল ও শাহিনুরের মধ্যে ভাইবোনের সম্পর্ক বলে আমরা জানি ।

গলায় ফাঁস দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি জানান ,শাহিনুর নিজে নিজে ফাঁসি দেননাই তাকে হত্যা করা হয়েছে ।

 

নিহত শাহিনুর আক্তারের বড় বোন শিরিনা বেগম জানায়, আমার বোনের নিকট অনেক গুলো স্বর্নালংঙ্কার ও ৩০ থেকে ৫০ হাজার টাকা ছিল এই টাকা ও স্বর্নালংঙ্কার জন্যই আমার বোন কে হত্যা করা হয়েছে ।

এ বিষয়ে শাহিনুর আক্তারের স্বামী ইকবালের নিকট জানতে চাইলে তিনি জানান ,আমাদের ৬ মাস পূর্বে শাহিনুরের সাথে বিবাহ হয়েছে ,শাহিনুরের পূর্বের স্বামীর ঘরে দুটি সন্তান রয়েছে এবং আমার ও প্রথম স্ত্রীর ঘরে দুটি সন্তান রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে ।আমি ১২ দিন জাহাজে কাজ করার পর গত কাল ১৪ ই জানুয়ারি রোজ সোমবার দুপুর ২ ঘটিকার সময় বাসায় আসি এবং খাওয়া দাওয়া করে বাসায় রেস্ট করে বিকাল ৫টার দিকে পাওনা টাকা আনার জন্য বাহিরে যাই ৯টায় বাসায় ফিরে  আমার স্ত্রীর ফাঁসের বিষয় জানতে পারি ,কেন কি জন্য এ ঘটনা ঘটেছে এ বিষয় আমি কিছুই জানিনা।

এ বিষয় তদন্ত কারী কর্মকর্তা ইপিজেড পুলিশ ফাড়ীর  ইনচার্জ এস আই সাজ্জাদ কামাল এর নিকট জানতে চাইলে তিনি জানান ,আলম কলোনির পার্স্ববর্তী কোন এক লোক ফোন করে আমাকে জানালে আমি ঘটনা স্থলে গিয়ে ফ্যানের সাথে শাহিনুরের লাস ঝুলন্ত অবস্থায় দেখতে পাই ।

ঘটনার বিষয় উক্ত কলোনির একটি মহিলা বলেন , চা খাওয়ানোর জন্য শাহিনুর কে ডাকতে গেলে ,সেখানে গিয়ে দেখতে পান শাহিনুর ফ্যানের সাথে ফাঁস লাগানো ও মৃত অবস্থায় ঝুলে আছে ।

তিনি আরো জানান লাশ উদ্ধার করে মর্গে পাঠীয়েছি এবংপ্রয়োজনীয় তথ্য উদ্ভঘাঠন ও তদন্তের সার্থে জিজ্ঞাসা বাদের জন্য স্বামী ইকবাল কে আটক করা হয়েছে ।