আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে এক অভিনব ঘটনা ঘটেছে। নিলামে তোলা হয়েছে আটটি মহিষ। সেগুলো বিক্রি হয়েছে ২৩ লাখ টাকায়। পাক সরকার সূত্রের খবরে বলা হয়েছে, প্রবল আর্থিক অনটনের কারণেই মহিষ নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়। একই কারণে এর আগে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও নিলামে তোলা হয়। ওই মহিষগুলো কিনেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেগুলো এতদিন প্রধানমন্ত্রীর বাসভবনেই ছিল। নিলামে তুলে সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। শরিফের সমর্থকরাই মহিষগুলো কিনেছেন বলে জানা গেছে। যদিও নিলামে যোগ দেওয়া অনেক ব্যক্তির দাবি, যা দর রাখা হয়েছিল মহিষগুলোর আসল দাম তার চেয়ে অনেক কম। এ নিয়ে নিলাম চলাকালীন তর্কবিতর্কও শুরু হয়ে যায়। যদিও শেষপর্যন্ত ভাল দামেই বিক্রি হয়েছে মহিষগুলো।
https://youtu.be/erblMNuaNuM
গত সাত মাসে পাকিস্তানের মুদ্রার মান ২০ শতাংশ কমে গেছে। গত অর্থবর্ষে ঘাটতি ছিল ১ হাজার ৮শ কোটি মার্কিন ডলার। বাজেট ঘাটতি ২ লাখ কোটি টাকারও বেশি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সরকারি খরচ কমানোর জন্য নানা ব্যবস্থা নিচ্ছেন ইমরান খান। গত সপ্তাহেই ৬১টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলা হয়। এবার সেই ধারাবাহিকতায় মহিষও নিলামে তোলা হলো।


