মেহেরপুর প্রতিনিধিঃ মোঃ রাসেল আলী: মেহেরপুর জেলার গাংনী থানাধীন সাহারবাটি এলাকা থেকে ২৯ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী হেলাল(২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন “জেলা গোয়েন্দা পুলিশ।”
সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে হেলাল নামের এক ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে ২৯ পিস ইয়াবা উদ্ধার করেন এবং তাকে গ্রেপ্তার করে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী হেলাল ইয়াবা নিয়ে সাহারবাটি এলাকায় অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানান, হেলাল পেশায় একজন মাদক ব্যবসায়ী।


