উন্নয়নের ধারা অব্যহিত রাখতে হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনার আহ্বান

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা: উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মাকাঁর প্রার্থীকে বিজয় করতে হবে। ০৪ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চেয়ারম্যান নেছারউদ্দিন জামাল এর সভাপতিত্বে ইউনিয়নের বিভিন্ন পেশাজিবীদের সাথে মতবিনিময় সভায় জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি এ কথা বলেন। মতবিনিময় সভায় ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, শিক্ষক,মটরসাইকেল চালক,টেম্পু,রিক্সা,ভ্যান,অটো রিক্সা চালক,মসজিদের ইমাম-ময়াজ্জিন, গ্রাম পুলিশ,দফাদার.আনসার-ভিডিপি,ব্যাবসায়ী ও বেসকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় চীফ হুইপ আসম ফিরোজ,এমপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে বলেন,এই উন্নয়নের ধারা অব্যহিত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মাকাঁর প্রার্থীকে বিজয় করতে হবে।সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, চীফ হুইপ এর এপিএস আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব হাওলাদার,ওসি মনিরুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ ও সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম শাহিন প্রমুখ।