রাজিব শর্মা(চট্টগ্রাম) : পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী উত্তর চট্টগ্রামের সাত উপজেলায় ভোট হওয়ার কথা। তবে একক প্রার্থী হওয়ায় রাউজান ও মিরসরাইয়ে ভোট অনুষ্ঠিত হয় ।
সীতাকুণ্ড: সীতাকুণ্ডতে ভাইস চেয়ারম্যান পদে আলাউদ্দিন সাবেরী (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়নাব বিবি জলী (পদ্মফুল) বিজয়ী হয়েছেন।
৮৬টি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে আলাউদ্দিন সাবেরী (তালা) ৭৯,৮৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন, শেখ গোলাম মহিউদ্দিন (উড়োজাহাজ) ৩ হাজার ৩৪ ভোট, মোহাম্মদ ইউনুছ (মাইক) ৬ হাজার ৯৫৯ ভোট, মনিরুল ইসলাম (টিউবওয়েল) ১ হাজার ৮৩২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়নাব বিবি জলী (পদ্মফুল) ৮৩ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন, রহিমা আক্তার ডলি (কলস) ৩ হাজার ২৯০ ভোট, কামরুন্নাহার নীলু (ফুটবল) ৪ হাজার ৮১৫ ভোট।
এর আগে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ প্রার্থী এস.এম আল মামুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
সন্দ্বীপ: সন্দ্বীপ উপজেলায় জেবুন নেছা চৌধুরী জেসী কলস প্রতীকে ২০৮২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুন নাহার ফুটবল প্রতীকে পেয়েছেন ৯১০ ভোট এবং ফরিদা বেগম নাজমা হাঁস প্রতীকে পেয়েছেন ৬৩০ ভোট।
এর আগে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মাষ্টার মো.শাহাজান (বি.এ) এবং মাঈন উদ্দিন মিশন।
হাটহাজারী: হাটহাজারীতে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নুরুল আলম (মাইক) ২৩ হাজার ৯ শ ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ খালেদ চৌধুরী (বৈদ্যুতিক বাল্ব) ১৯ হাজার ৩শ ৭৯ ভোট পেয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোক্তার বেগম (কলস) ৩০ হাজার ৫শ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজেদা বেগম (হাঁস) ১৮ হাজার ৬শ ৭৫ ভোট পেয়েছেন। অন্যান্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উদয় কুমার সেন (তালা) ৪ হাজার ১শ ৭৮ ভোট, মোহাম্মদ জামাল উদ্দিন (উড়োজাহাজ) ১ হাজার ৭শ ৭৩ ভোট, কাজী মোহাম্মদ আলাউদ্দিন আজাদ (চেয়ার) ৬শ ১৬ ভোট এবং সৈয়দ মোস্তাফা আলম (নলকূপ) ১শ ৫৩ ভোট পেয়েছেন।
এছাড়া, হাটহাজারীতে আওয়ামী লীগের মনোনীত দলীয় নৌকা প্রতীকের প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলায় চেয়ারম্যান পদে খলিলুর রহমান চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার নির্বাচন হয়েছে শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে।
এই পদে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তিনি তালা প্রতীকে ৯৩ হাজার ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমর্থীত আকতার হোসেন মোমবাতী প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৬৬ ভোট।
এছাড়া মোহাম্মদ শাহাদাত হোসেন তালুকদার টিয়াপাখি প্রতীকে ১ হাজার ৯১ ভোট ও মো. ফজলুল ইসলাম সেলিম উড়োজাহাজ প্রতীকে ৪৮৫ ভোট পেয়েছেন। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোঃ মাসুদুর রহমান সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন।
ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এইচএম আবু তৈয়ব চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১৫ হাজার ১৬১ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী নাজিম উদ্দীন মুহুরীকে হারিয়ে জয় লাভ করেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এড ছালামত উল্লাহ শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তবে একক প্রার্থী হওয়ায় রাউজান ও মিরসরাইয়ে ভোট হয় নাই। মিরসরাইয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে মো. আলাউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা নির্বাচিত হয়।
রাউজানে নির্বাচিত হয় চেয়ারম্যান পদে একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফৌজিয়া খানম।


