কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ আসন্ন বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন পেলেন বাউফল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।
শুক্রবার বিকাল ৪টা ৩০মিনিটে গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আবদুল মোতালেব হাওলাদারকে বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে চুরান্ত ভাবে দলীয় প্রার্থী হিসাবে ঘোষনা দেয়া হয়।
এদিকে এ খবর বাউফলে ছড়িয়ে পড়ার পর তাৎক্ষনিক রাত ১১টার পরে বাউফল উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা নেতৃত্বে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার কালাইয়া বন্দরের বিভিন্ন সড়ক ঘুরে কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয়। মিছিলে কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেথ্য’ ৪র্ধ ধাপে ৩১ মার্চ বাউফল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


