আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ জুন) উপজেলা চেয়ারম্যান ড. মুস্তানিছুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় বেলা ১১টায় এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা প্রমূখ।
এ সময় মাসিক সভায় আরও উপস্থিত ছিলেন, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, নারায়নপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুল, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন, খাদ্য নিন্ত্রয়ক সালমা চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম, শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, প্রকল্প কর্মকর্তা ইসতিয়াক আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা এস এম শাহাজান সিরাজ, সমাজ সেবা কর্মকর্তা নির্মল কান্তি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদরুল আনাম, প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোষ্মামী, বিআরডিবি কর্মকর্তা আছিয়া খাতুন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


