কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সমন্বয়হীনতার কারনে ফেরৎ গেছে উন্নয়ন বরাদ্ধের কোটি টাকা। রয়েছে সংশ্লিস্ট জনপ্রতিনিধিদেও পরস্পর পরস্পর বিরোধী অভিযোগ। বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান বক্তব্য হচ্ছে,টাকা ফেরৎ দেয়া হয়েছে মূলত দুই কারনে, প্রথমত চিফ হুইপ মহোদয় এই বরাদ্ধ থেকে ৩০ লক্ষ টাকার প্রকল্প চেয়েছেন। দ্বিতীয়ত চেয়ারম্যানদেরকে দুই বার চিঠি দেয়া সত্বেও তারা কোনো প্রকল্প জমা দেন নি। আর প্রকল্প জমা না দেয়ার কারনেই টাকা ফেরৎ দেয়া হয়েছে। নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক বলেন, উপজেলা পরিষদ থেকে চিঠি দেয়া হলেও সেখানে বরাদ্ধকৃত টাকার কোনো পরিমান উল্লেখ করা হয় নি। এ কারণে প্রকল্প গ্রহন করা যাচ্ছিল না। বিষয়টি উপজেলা চেয়ারম্যান সাহেবকে একাধিকবার বলার পরেও তিনি এ বিষয়ে কোনো উদ্দেগ নেন নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থ বছরে বাউফল উপজেলা পরিষদের উন্নয়নের জন্য এডিপি খাত থেকে বরাদ্ধ দেয়া হয় এক কোটি টাকা। বরাদ্ধকৃত টাকায় প্রকল্প গ্রহন এবং বরাদ্ধকৃত টাকা ইউনিয়ন পরিষদ অনুযায়ী বন্টন নিয়ে বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমানের সাথে মতানৈক্য সৃষ্টি হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের। এ নিয়ে অনির্ধারিতভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের একাধিকবার আলোচনা হলেও কোনো সুরাহা না হওয়ায় প্রকল্প গ্রহন করা সম্ভব হয়নি। আর একারণেই জুন মাস শেষে ফেরৎ দেয়া হয়েছে উপজেলা পরিষদের উন্নয়নের জন্য বরাদ্ধকৃত এক কোটি টাকা।এ বিষয়ে এডিপির প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাউফল উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, প্রকল্প দেয়ার জন্য দুই বার চিঠি দিয়েছি কিন্তু কোনা প্রকল্প জমা পড়েনি। এ জন্য বরাদ্ধকৃত টাকা ফেরৎ দেয়া হয়েছে। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযূষ চন্দ্র দে বলেন, আমি সদ্য এ উপজেলায় যোগদান করেছি। আমি আসার আগেই প্রকল্প গ্রহনের মেয়াদ শেষ হয়ে যায়। জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বিধান থাকায় ফেরৎ গেছে ওই উন্নয়ন বরাদ্ধের টাকা।


