মো.মিজানুর রহমান নাদিম, বরগুনা প্রতিনিধিঃ চতুর্থ ধাপের ১২২টি উপজেলা পরিষদ নির্বাচনের বরগুনার ৫উপজেলায়ও চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগের ধানমন্ডিস্থ ৩২/এ আওয়ামীলীগ কার্যালয়ে প্রার্থীদেও নামের তালিকা প্রকাশ করা হয়, তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী এসব উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থিতা উন্মুক্ত রেখেছে দলটি।
শুক্রবার (০১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব উপজেলায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
বরগুনার ৫ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যারা-বরগুনা সদর: শাহ্ মোহাম্মদ ওয়ালিউল্লাহ অলি,পাথরঘাটা: মোঃ আলমগীর হোসেন, বামনা: মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা,
আমতলী: জিএম দেলোয়ার হোসেন,বেতাগী: মোঃ মাকসুদুর রহমান ফোরকান।
জানা গেছে, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।


