মোঃ সোহেল রানা: প্রশাসনের সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩২২ জন কর্মকর্তা | এরমধ্যে ঠাকুরগাঁওয়ের কৃতিসন্তান ডাঃ মোঃ গোলাম মোস্তফা রয়েছেন | উপসচিব হওয়ার আগে তিনি নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ (কৃষি)কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন |
রোববার এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে | ৩২২ জনের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের উপ সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) পদে নিয়োগ করা হলো | ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের আলহাজ্ব পজির উদ্দিনের ছেলে ডঃ মোঃ গোলাম মোস্তফা |
তিনি ১৯৭০ সালে বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়নে গান্ধীকারি গ্রামে জন্মগ্রহণ করেন | জানা গেছে, শিক্ষা জীবনে তিনি নেকমরদ আলিম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রুহিয়া ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করেন | তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কৃষি বিষয়ে পড়ালেখা শেষ করেন | তিনি কৃষি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে পি.এইচডি অর্জন করেন | তিনি ১৮তম বিসিএস ক্যাডার হিসেবে যোগদান করেন |


