কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে দুইটি নাইট কোচে অতিরিক্ত যাত্রি বহনের অপরাধে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে,উপজেলার নাজিমখাঁন সড়কের বাকরের হাট বাজারে সোমবার (১ জুন) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকাগামী আলম এশিয়া ও হারুন চিশতিয়া নামের দুইটি নাইট কোচ সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যামান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির।
এছাড়াও ওই দিন উপজেলার বিভিন্ন স্থানে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রেখে কেনাবেচা ও মুখে মাক্স না পড়ার অপরাধে বিভিন্ন জনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এব্যপারে সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির সত্যতা নিশ্চিত করেছেন।


