কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মুকুল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
জানা গেছে,উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের যাদুপোদ্দার গ্রামে গত শনিবার বিকেলে সাহাব উদ্দিনের পুত্র মিশন মিয়া (২৮) এর সাথে একই এলাকার আনছার আলীর পুত্র মুকুল মিয়ার (৪২) সাথে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গত রবিবার বিকেলে উলিপুর বাজার থেকে মুকুল মিয়া বাড়ি ফেরার পথে সাহাব উদ্দিনের বাড়ির সামনে পৌঁছিলে তার পক্ষের লোকজন মুকুল মিয়ার উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।
পরে মুকুলের স্ত্রী ও পরিবারের লোকজন তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে আহত করে।স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ওই দিনই রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুকুল মিয়া।বর্তমানে নিহতের স্ত্রীসহ আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে।
এব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান,তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।


