উলিপুরে নুতুন করে আরো ৩জন করোনায় আক্রান্ত,এনিয়ে মোট সংখ্যা-৮

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নুতুন করে আরো ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮জন।

জানা গেছে,উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা নওদাবস পাড়ার পূর্বের আক্রান্ত ব্যক্তির মা (৪০) ও তার ভাই (২০) করোনায় আক্রান্ত হয়েছেন।অপরদিকে গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া গ্রামের ঢাকা ফেরত এক ব্যক্তির(২৫) জ্বর, সর্দি, কাশি দেখা দিলে গত ২৬মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (২৯ মে) ওই তিন জনের পরীক্ষার ফলাফলে তাদের শরীরে কোভিড-১৯ এর অস্থিত্ব পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন,পরীক্ষার ফলাফলে ওই তিন জনের শরীরে করোনার অস্থিত্ব পাওয়া গেছে।করোনা আক্রান্তদের বাড়ীসহ আশপাশের বাড়ী লকডাউন করা হয়েছে।উপজেলায় করোনা আক্রান্ত ৮ জনের মধ্যে ১জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।