উলিপুরে নুতুন করে চট্টগ্রাম ফেরত ১জন করোনায় আক্রান্ত,এনিয়ে মোট সংখ্যা-৯

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নুতুন করে চট্টগ্রাম ফেরত ১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯জনে।

জানা গেছে,উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মামুদ এলাকায় চট্টগ্রাম ফেরত এক মহিলা(২৩) এর জ্বর, সর্দি, কাশি দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।শনিবার (৩০ মে) ওই মহিলার পরীক্ষার ফলাফলে তার শরীরে কোভিড-১৯ এর অস্থিত্ব পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন,পরীক্ষার ফলাফলে ওই মহিলার শরীরে করোনার অস্থিত্ব পাওয়া গেছে।করোনা আক্রান্ত বাড়ীসহ আশপাশের বাড়ী লকডাউন করা হয়েছে।উপজেলায় আক্রান্ত ৯জনের মধ্যে ১জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।