কুড়িগ্রাম প্রতিনিধিঃ জলাতঙ্ক মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
বুধবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডা. লোকমান হাকিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক প্রমুখ ।


