উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেল ৪টি গরু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি গরু পুড়ে অঙ্গার হয়েছে। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার ব্রহ্মপুত্র নদী বিছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে আবুল কাশেমের গোয়াল ঘরে আগুন লাগে।এতে ১টি ষাঁড় ও ৩ টি অন্তঃসত্ত্বা গাভী পুড়ে যায়।এবং ১১টি মাঝারি ধরনের ষাঁড়ের সর্বাঙ্গ পুড়ে মারাত্মক আহত অবস্থায় রয়েছে।
গৃহকর্তা আবুল কাশেম জানান, ১১টি আহত গরুর মধ্যে ৪টির অবস্থা আশঙ্কাজনক। আহত পশুগুলোর মুখ, চোখসহ শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে।এছাড়াও ৬টি ভ্যারার মৃত্যু হয়েছে।কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ লাখ টাকার গবাদিপশুসহ প্রায় ১২ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।