উলিপুরে মৃত ব্যক্তির শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত রোববার(১৯ এপ্রিল) রাতে কুড়িগ্রামের উলিপুরে করোনা উপসর্গ নিয়ে শহিদুর রহমান (৪৫) নামে একজনের মৃত্যু হয়।উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মাষ্টার পাড়া গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি।নিহত ব্যক্তির জ্বর, সর্দি, কাশি, ও গলাব্যাথা ছিল।টাঙ্গাইল থেকে বাড়িতে আসেন শহিদুর। এরপর থেকে তিনি জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথায় ভুগছিলেন।

নিহত ওই ব্যক্তি টাঙ্গাইলের এক প্রবাসীর বাড়িতে কাজ করতেন।সে এলাকায় আসলে স্থানীয়রা তাকে হোম কোয়ারেন্টিনে রাখেন।নিহত ব্যক্তিসহ তার পরিবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।

শনিবার(২৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, জ্বর, সর্দি ও কাশি নিয়ে নিহত ব্যক্তি ও তার স্ত্রীসহ ১২ বছরের কন্যার নমুনার ফলাফল পেয়েছি। তাদের শরীরে কভিড-১৯ এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।