বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নের এসএসসির ছাত্র আতিফ আসলাম রাফসান একজন সফল ইউটিউভার হতে চায়।
আর এই ভাবনা থেকে এবছরের শুরুর দিকে নিজের নামেই ( যঃঃঢ়ং://িি.িুড়ঁঃঁনব.পড়স/প/অঞওঋঅঝখঅগজধভংধহ ) একটা ইউটিউভ চ্যানেল খুলে মজাদার এবং সামাজিক ভিডিও বানিয়ে আপলোডও শুরু করে আতিফ রাফসান । বাবা বনাম ছেলে নামের প্রথম সর্টফিল্মের মাধ্যমেই তার প্রথম ভিডিও আপলোড শুরু করে। কয়েক মাসে ৫শতাধিক সাবসক্রাইব এবং ১০হাজারের অধিক ভিউ হয়ে যায় । আর ভিডিও ধারন, এডিটিং এবং আপলোডিংএ আতিফ রাফসানের সাথে রয়েছে আকরাম, স্বাধীন, ফয়সাল, তামিম। সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং মানবতার কথা ভিডিওর মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে চায় এ তরুন ইউটিউভার। আর এভাবেই একজন সফল এবং পেশাদার ইউটিউভার হওয়ার জন্য সকলের দোয়া আর ভালোবাসা প্রার্থী আতিফ রাফসান ও তার সংগীরা ।


