আলমগীর হোসেন বাদশাঃ কুমিল্লা দেবিদ্বার উপজেলার অতি পরিচিত এগারোগ্রাম বাজারের দক্ষিন পার্শ্বের বাড়ির ইয়াবা সহ একাধিক মামলার আসামী আবুল বাশার(২৫), পিতা-মৃত হিরন খান্দনী, গ্রাম- মোগসাইর প্রকাশ্যে এগারোগ্রাম, দেবিদ্বার এখন রমরমা ইয়াবা ব্যবসা চালিয়ে য়াচ্ছে। স্থানিয় এলাকার সাধারণ জনগন তার কার্যকলাপে অতিষ্ট। কতেক লোকের সাথে আলাপ করে জানা যায় তাকে দিনে তেমন একটা দেখা যায়না, সন্ধার পর শুরুহয় তার অপরাধ কার্যক্রম। ইয়াবা সংগ্রহ, বিক্রয়, সেবন এবং চোরি সহ রাতের আধারে নানাহ অপরাধ করে বেড়ায়।
গত ০৬ জানুয়ারী ২০১৭ তারিখ সন্ধা ০৬.৩০ ঘটিকার সময় এএসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করেন এবং এএসআই আলাউদ্দিন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরন করেন, কিছুদিন পর সে জামিনে ছাড়া পায় এবং গত ২৬/০১/২০১৯ তারিখ রাত আনুমানিক তিন ঘটিকার সময় উপজেলাস্থ মোগসাইর গ্রামে আবুলের বাড়িতে চোরির উদ্দেস্যে সিদ কাটিয়া ঘরে প্রবেশ করার সময় ধরা খায়। পরে এলাকা বাসী উত্তম মধ্যম দিয়ে মাথার চুল কেটে মুখে কালি মেখে সারা এলাকা ঘুরিয়ে ছেড়ে দেয়।

বর্তমানে সে এলাকার একজন চিহ্নিত চোর, ইয়াবা সেবক এবং সাপ্লাই কারী। তার কারনে স্থানিয় কিশোর সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। তার এবং তার গ্রুপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।


