এক বছরে ৭ বার শ্রেষ্ট ওসির পুরস্কার পেলেন অসীম কুমার সিকদার।

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ এক বছরে ৭ বার শ্রেষ্ট ওসির পুরস্কার পেলেন ভোলার বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার। সর্বশেষ ১১ জুলাই ভোলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ কল্যান সভায় পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন তার হাতে এ পুরস্কার তুলে দেন। সূত্র জানায়, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিস্পত্তি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরুস্কার দেয়া হয়। বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক রাসেল আহাম্মেদ মিয়া জানান, ওসি অসীম কুমার সিকদার থানায় যোগদান করার পর থেকে মাদক, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন সহ থানা এলাকার অনেক অনিয়ম দুর হয়েছে, আমরা চাই তার এ সাফল্য অব্যাহত থাকুক। এদিকে ৭ম বারের মত শ্রেষ্ট ওসির পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমূহ।