বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের এই ইউপি নির্বাচনে তিনি ৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অজিত বরন দাশ পেয়েছেন ৭৬৮ ভোট।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আজিম উদ্দিন জানান, ফলাফল গণনা শেষে জানা যায়, মানিক এক ভোটে নির্বাচিত হয়েছেন। ওই কেন্দ্রে ২ জনই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
কেন্দ্রের দায়িত্বরত পুলিশ ইনচার্জ পঙ্কজ বড়ুয়া জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আনোয়ার হোসেন মানিক বলেন, এতে আমার কাছে একজন ভোটার একটি ভোট কী পরিমাণ গুরুত্বপূর্ণ সেটি আমার সারা জীবন মনে থাকবে। প্রত্যেক ভোটারের প্রতি আমার মূল্যায়ন বাড়বে। এক ভোটের ব্যবধানে বিজয়ী হওয়া এটি একটি বিরল ঘটনা। প্রত্যেক ভোটের যে গুরুত্ব আছে সেটি প্রমাণ হলো। তাই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মূল্যায়ন করে তাকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবে।
অজিত বরন দাশ, হারার কষ্টের চেয়ে এক ভোটে হেরে গেলাম এটি বড় কষ্ট। এই কষ্ট কখনো ভোলার নয়। শত ভোটে হেরে গেলে এমন কষ্ট লাগত না।


