জামালপুরের বকশীগঞ্জে রুজিনা বেগম নামে এক নারী এক সঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। রোববার সন্ধায় শেরপুর ফিরোজা মুর্তুজা ক্লিনিকে অপারেশনের মাধ্যমে পৃথিবীর আলোর মুখ দেখেন তিন নবজাতক। রুজিনা বেগম বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউপির সরকারপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
এক সঙ্গে তিন সন্তান প্রসবের খবরে খুশি পরিবারের সবাই। নবজাতক ও মা সুস্থ আছেন এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন ক্লিনিকের চিকিৎসকরা।
রুজিনার স্বামী সাইফুল ইসলাম জানান, রোববার সকালে রুজিনা বেগমের প্রসব ব্যথা উঠে। পরে তাকে শেরপুর ফিরোজা মুর্তুজা ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধায় তার অপারেশন করা হয়। রুজিনা বেগমের ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।


