এবার আমিরাতে বিমানের সব ফ্লাইট বাতিল

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ রোধে বৈশ্বিক পরিস্থিতিতে এবার সংযুক্ত আরব আমিরাতের নিষেধাজ্ঞার কারণে ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিমানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের নিষেধাজ্ঞার কারণে ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিমানের দুবাই ও আবুধাবিগামী সব ফ্লাইট বাতিল করা হলো। পরিস্থিতি উন্নতি হলে ফের ফ্লাইট পরিচালনা করা হবে।