এসএসসি’র ফলাফল আনন্দে ভাসছে টঙ্গীর শিক্ষার্থীরা

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীতে এসএসসি পরীক্ষার ফলাফল হাতে পেয়ে আনন্দে ভাসছে শিক্ষার্থীরা। এবারে অনুষ্ঠিত পরীক্ষায় টঙ্গীর হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল থেকে ৯৪জন পরীক্ষা দিয়ে ২১জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করেছে। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ থেকে পরীক্ষায় ৫৫৮জন অংশগ্রহণ করে ৬৫জন জিপিএ-৫সহ ৫৪৬জন উত্তীর্ণ হয়েছে।

টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে ৪৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫০ জন উত্তীর্ণসহ ১০৯জন জিপিএ-৫ পেয়েছে এবং ভোকেশনাল ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে। সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ থেকে ৬৭৮জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭৭ জন উত্তীর্ণসহ ৪৪৫জন জিপিএ-৫ পেয়েছে। মন্নু টেক্্রটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছে।

এদিকে সাহাজউদ্দিন সরকার আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ২৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৪ জন উত্তীর্ণ হয়ে ৩৯ জন জিপিএ-৫ পেয়েছে। আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ জন উত্তীর্ণ হয়ে ১২ জন জিপিএ-৫ পেয়েছে। আশ্রাফ টেক্্রটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৮জন উত্তীর্ণ হয়ে ২১জন জিপিএ-৫ পেয়েছে। শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ২৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৭জন উত্তীর্ণ হয়ে ২৬জন জিপিএ-৫ পেয়েছে। মজিদা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ৮৮জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬জন উত্তীর্ণ হয়ে ১১জন জিপিএ-৫ পেয়েছে।