কামরুল হাসান: কক্সবাজার এন্ডারসন রোড়ের মেসার্স নিয়াজ স-মিলে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কক্সবাজারস্থ এন্ডারসন রোড়ের হোটেল নিশিতার পিছনে অবস্থিত মেসার্স নিয়াজ স-মিল যার লাইসেন্স নং ০৪/২০০০-২০০১ইং এ গত সোমবার ০৪-০৯-১৮ ইং তারিখে আনুমানিক ভোর ৫টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।অগ্নিকান্ডের খবর জানানোর পর অানুমানিক ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের ১ইউনিট ঘটনাস্থলে এসে অাধা ঘন্টা চেষ্টার পর অাগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বে বা পরে কোন ধরনের মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

আগুনে সম্পুর্ণ স-মিলটি ভূস্মিভুত হয়।নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এঅগ্নিকান্ড কোন বৈদ্যুতিক শর্ট সার্কিট জনিত কারণে হয়নি। সরে জমিনে ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সাথে কথা বলে জানা যায় যে, মালিকপক্ষ ধারণা করছে শত্রুতাবশত কেউ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ অগ্নিকান্ড ঘটিয়ে থাকতে পারে বলে তারা মনে করছে।

সংঘটিত অগ্নিকান্ডে অানুমানিক ১০লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।সর্বশেষ তথ্যমতে মেসার্স নিয়াজ স-মিলের প্রোপাইটর মো:কাইছার তার জান ও মালের ভবিষ্যত নিরাপত্তার জন্য কক্সবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।


