কনস্টেবল করোনায় আক্রান্ত, ব্যাটালিয়ন লকডাউন

করোনা
নিজস্ব প্রতিবেদকঃ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মুক্তাগাছার এক কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনায় আক্রান্তের শিকার পুলিশ কনস্টেবলের বাড়ি জয়পুরহাটে।
তিনি গতমাসের ২০ তারিখে ঢাকা থেকে বদলি হয়ে মুক্তাগাছার ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নে যোগ দেন। তার সঙ্গে আরও ২০ জন বদলি হয়ে মুক্তাগাছায় আসেন। এ ঘটনায় বুধবার থেকে ব্যাটালিয়নের পুরো এলাকায় লকডাউনের ঘোষণা দিয়েছেন ২ আর্মড পুলিশ ব্যাটলিয়নের অধিনায়ক পুলিশ সুপার নজরুল হোসেন।
তিনি বলেন, করোনার সকল উপসর্গ শরীরে থাকায় কনস্টেবলকে ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তার শরীরে করোনা উপসর্গ পাওয়া যায়। এ খবরে পুরো ব্যাটালিয়ন এলাকা লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।