কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জলকে “উৎসর্গ জন্মদিনে” কবিতা

” উৎসর্গ জন্মদিনে”
              আব্দুল আলীম (শিক্ষক ও সাংবাদিক)
৭৭’র এই দিনে এসেছিলে ভবেতে
ভাবতে ভাবতে কাটিলো দিন, ভুলিওনা রবেকে।
তোমার আসার প্রতিক্ষণের এই দিন
আমরা চৌগাছাবাসী জানায় শুভেচ্ছা, শুভ জন্মদিন।
জন্মিলে সেই স্বাধীনতার গৌরবময় গ্রাম জগন্নাথপুর-মুক্তিনগরে
যার নামটি শুনলে বাঙালীর গা ওঠে শিউরে।
যেইখানেতে জন্মেছিলো শহীদ মশিউর
সেইখানেতে জন্ম তোমার কবি শাহানুর।
আমরাও ভাই গর্বিত তাই, উচ্চ করে শীর
তোমাকেও দেখতে চাই, সাংবাদিক এবং কবি জগতের বীর।
বর্ষা-বাদল, রৌদ্র-তাপে ক্লান্তি নেই তোমার, ছুটছো গ্রামে গ্রামে
প্রতিবেদক হয়ে সেবামূলক কাজটি মিশে আছে তোমার নামে।
সাহিত্য নিয়ে খেলা জমাও পাড়ি দিয়া মন
১১’তে আহম্মদ আলী সাহিত্য পুরস্কারে হইলে ভূষণ।
আরও রইলো সাংবাদিকতা, মনটা দ্বারে দ্বারে
তারই ধারাবাহিকতায় এওয়ার্ড-১২, এলো তোমার ঘরে।
কাব্য লেখার চেষ্টা স্বার্থক, শুরু -০৪ সালে
সুন্দর ভাষায় তাইতো কাব্যিক নাম, “প্রতিচ্ছবি” মেলে।
১৬’তে “স্বপ্ন সারথি,” ১৭’তে “জলের অন্তরে মাটি”
১৮’তে “সঞ্চিত সরবর,” ১৯’তে “জীবন দর্শনে চতুশ্চরণ” হয়েছে তাই খাটি।
আনন্দ পাই আমরা ওভাই, পেয়ে এমন গুণি
ভালোবেসে লাইভে তাই, তোমার গুণগুণ শুনি।
ধন্য হোক তোমার জীবন, ধন্য হোক ভাই
ছোট্ট আমি আমার জন্য একটু দোয়া চাই।
যতদিন রও কীর্তি আসুক, আসুক সহ দ্বীন
আবারও জানায় সবশেষে, শুভো হোক জন্মদিন।