করোনঃ নড়াইল সদরে প্রথম রোগী শনাক্ত

জেলা প্রতিবেদকঃ নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি নড়াইল সদর উপজেলায়। নড়াইল সদর উপজেলায় এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হলো এক জন।

জেলায় এর আগে যে সব রোগী করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছে তাদের বাড়ি লোহাগড়া উপজেলায়।

রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন বলেন, নড়াইল জেলা থেকে এ পর্যন্ত মোট ১০ জন করোনা রোগে আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে লোহাগড়া উপজেলায় ৯ জন এবং নড়াইল সদর উপজেলায় এক জন। ১০ জনের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন, অন্য নয় জনের অবস্থাও মোটামুটি ভাল তাদের চিকিৎসা চলছে।