করোনাঃ আক্রান্ত প্রিন্স গার্মেন্টস মালিকের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রিন্স গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তাসলিম আক্তারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তাসলিম আক্তারের জানাজা ও দাফন সরকারি নিয়মে হবে।