করোনাঃ আখাউড়ায় আরও দুইজন আক্রান্ত

জেলা প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরো এক পুরুষ ও এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ওই উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্জন একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার জেলায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে দুইজনের। আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে  ১২ জন। আখাউড়ায় এর আগে তিন জন শনাক্ত হয়েছে ও ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। আক্রান্তরা ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন।