জ্যেষ্ঠ প্রতিবেদকঃ রাজধানী কদমতলীতে তিন হাজার দুস্থদের মধ্যে খাবার বিতরণ করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।
বুধবার (১ এপ্রিল) রাজধানীর কদমতলীর ঢাকা ম্যাচ কলোনী, চাঁদ টেক্সটাইল, ওয়াসা রেললাইন বস্তি ও ওয়াসা কোয়ার্টারে নিজ উদ্যোগে ভাসমান ও দুস্থদের মধ্যে খাবার, নগদ অর্থ ও মাস্ক বিতরণ করেন তিনি।
এছাড়া বুধবার বিকেলে তিনি মেরাজনগর এলাকার সৈয়দ নগর ও মোহাম্মদ বাগ এলাকায় খাবার বিতরণ করেন। প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, দুই কেজি আলু, এক কেজি লবণ ও ডাল বিতরণ করেন। পাশাপাশি প্রত্যেককে নগদ পাঁচশ টাকা করে দেন তিনি।
আকাশ কুমার ভৌমিক গত ২২ মার্চ থেকে এ কার্যক্রম শুরু করেন। আগামী ১১ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। এছাড়া মীর হাজিরবাগে কাউন্সিলর কার্যালয়ে প্রতিদিন অসহায় ও দিনমজুরদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তিনি।


