জেলা প্রতিবেদকঃ কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের পর প্রথমবারের মতো চারজন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম জানান, রোববার (২৬ এপ্রিল) মোট ৬০টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ মোট চারজনের শরীর থেকে করোনা পজেটিভ আসে।
এর আগে, এক চিকিৎসকসহ চারজন করোনায় সংক্রমিত হয়। এনিয়ে কুষ্টিয়ায় করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো আটজনে। এরমধ্যে গত এক সপ্তাহে ঢাকা থেকে করোনা পজেটিভ নিয়ে তিনজন কুষ্টিয়ায় আসেন। তাদের দুইজনকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। একজনকে শনিবার রাজধানীতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।


