করোনাঃ চট্টগ্রামে আরও ১১ জনের শরীরে শনাক্ত

করোনায় দেশে মৃত্যু ও শনাক্তের সর্বশেষ তথ্য

নিজস্ব প্রতিবেদকঃ নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের একজন চিকিৎসক, একজন র‍্যাব ও একজন পুলিশ সদস্য রয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১২ টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০০ নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগরে ৭ জনের শরীরে করোনা পাওয়া গেছে। এছাড়া সাতকানিয়া উপজেলার ২ জন, মিরসরাই ও বোয়ালখালী উপজেলার একজন করে ২ জনের শরীরে করোনা পাওয়া গেছে।