জেলা প্রতিবেদকঃ ঝিনাইদহে নতুন করে আরও ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় সর্ব মোট ২৮ জন করোনায় আক্রান্ত হলো।
আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদরে ২ জন, কালীগঞ্জে ২, শৈলকুপায় ২ ও কোটচাঁদটপুরে ১ জন রয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩৫টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭ জনের রিপোর্টে করোনা পজিটিভ ও ২৮ জনের নেগেটিভ এসেছে।


