করোনাঃ টাঙ্গাইলে ঢাকা ফেরত ১ জন আক্রান্ত, ৩ বাড়ি লকডাউন

করোনা

জেলা প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভুঞাপু‌রে আ‌রো ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি উপজেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়নের বাগবা‌ড়ি গ্রামের বা‌সিন্দা। এর আ‌গে তিনি ঢাকায় এরিস্টোফার্মা ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

রোববার (১৯ এ‌প্রিল) আক্রান্ত ওই ব্যক্তি‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এতে আক্রা‌ন্তের বা‌ড়িসহ ৩‌টি বা‌ড়ি লকডাউন ঘোষণা ক‌রে প্রশাসন। এ নি‌য়ে এ উপ‌জেলায় ৫ জন ক‌রোনায় আক্রান্ত হ‌লেন। আর জেলায় সব মি‌লি‌য়ে ১১ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হ‌য়ে‌ছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ৫১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে রাতেই ১ জনের ফলাফল পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ‌মোহাম্মদ মহীউ‌দ্দিন জানান, গত ১৪ এপ্রিল তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। পরে শুক্রবার তার নমুনা সংগ্রহ করে শনিবার ঢাকায় পাঠানো হয়। পরে রাতেই ফলাফলে পজিটিভ আছে ব‌লে জানা‌নো হয়

পরে ওই বাড়িসহ ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকার এরিস্টোফার্মা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এ নিয়ে এ উপজেলায় মোট ৫ জন আক্রান্ত হলেন।