নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের দুর্যোগ মুহূর্তে নিজস্ব অর্থায়নে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী মানুষের কল্যাণে খাদ্যসমাগ্রী পাঠালেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যিক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে এসব খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়েছে।
ফজলুর রহমান ফাউন্ডেশন (এফআরএফ) এর উদ্যোগে নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতি ওয়ার্ডে পঁচিশ জনের তালিকা করে তিনহাজার একশ আটান্ন জন মানুষের হাতে এ খাদ্যসামগ্রী ইউপি চেয়ারম্যানদের পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কমৃকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল।


