করোনাঃ নড়াইলে উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

করোনা উপসর্গ

জেলা প্রতিবেদকঃ করোনা উপসর্গ নিয়ে নড়াইলের কালিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিমল রায়সহ দু’জনের মৃত্যু হয়েছে।

এছাড়া শনিবার (২০ জুন) নতুন করে শনাক্ত হয়েছেন আরও আট জন।

শনিবার (২০ জুন) দুপুরে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে।

পারিবারিক সূত্রে জানা যায়, জ্বর, শ্বাসকষ্ট, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে শনিবার সকালে বিমল রায় মারা যান।

এদিকে, বিমল রায়ের প্রতিবেশী কার্তিক সরকারও (৩৭) করোনা উপসর্গ নিয়ে শুক্রবার সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ পর্যন্ত নড়াইল জেলায় আট চিকিৎসকসহ মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩ জন আর মৃত্যু হয়েছে দুজনের।