করোনাঃ পিরোজপুরে উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, বাড়ি লকডাউন

জেলা প্রতিবেদকঃ পিরোজপুর পৌরসভা এলাকায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর (৫০) মৃত্যু হয়েছে।

শনিবার (০২ মে) পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল সকালে শ্বাসকষ্ট ও কাশি নিয়ে হাসপাতালে আসেন ওই নারী। চিকিৎসকরা তার করোনার উপসর্গ সন্দেহে তাকে হাসপাতালে ভর্তি করেন। শনিবার তার মৃত্যু হয়।

পিরোজপুর সিভিল সার্জন হাসনাত জাকি জানান, ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।

পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর বসবাসরত বাড়িটি লকডাউন করা হয়েছে। নমুনার ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।