করোনাঃ ফাঁকা রাজধানীর অলিগলি-রাজপথ

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ও ১০ দিনের ছুটিতে আশ্চর্যজনকভাবে সুনসান ফাঁকা হয়ে পড়েছে রাজধানীর অলিগলি-রাজপথ। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জরুরি সেবা সংশ্লিষ্ট সংস্থার কর্মী, চিকিৎসক, গণমাধ্যমকর্মী ও একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজন ছাড়া পুরো শহরে যেন ‘কোথাও কেউ নেই’ অবস্থা।

স্থায়ী-অস্থায়ী প্রায় সোয়া কোটি মানুষের শহর মেগাসিটি ঢাকা। বাংলাদেশের রাজধানী ও শত বছরের ঐতিহ্যবাহী এ শহর প্রতিদিন সচল থাকে ২৪ ঘণ্টা। কিন্তু সেই মেট্রোপলিটন শহর বর্তমানে নিরব। পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে রাজপথ সুনসান ও ফাঁকা।

শুক্রবার (২৭ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়ক ঘুরে এ অবস্থায় দেখা যায়।

এছাড়া বিগত কয়েকদিনে ধরে রাজধানীর অফিস পাড়া, বিনোদন কেন্দ্র, বাসস্ট্যান্ড, সদরঘাট, রেলস্টেশন, বিভিন্ন শপিং মলসহ স্বাভাবিক সময়ে জনসমাগমে পূর্ণ থাকা স্থানগুলো জনশূন্য অবস্থায় ফাঁকা রয়েছে।