জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকারের বিশেষ ক্ষমতার আওতায় মানবিক কারণে সাতক্ষীরা কারাগারের ৩৭ জন কয়েদিকে মুক্তির সুপারিশ করে মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে জেলা কারা কর্তৃপক্ষ। এদের মধ্যে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ২৭ জন ও ২০ বছরের ঊর্ধ্বে কারাগারে রয়েছেন এমন ১০ জনের নাম রয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা কারাগারের জেলার তুহিন কান্তি খান।
তিনি বলেন, সাতক্ষীরা কারাগারের ধারণ ক্ষমতা ৪০০ বন্দির। এর মধ্যে পুরুষ বন্দি ৩৬০ জন ও নারী বন্দি ৪০ জন। সোমবার দুপুর পর্যন্ত কারাগারে বন্দি ছিল ৫২২ জন। এদের মধ্যে নারী রয়েছেন ১৬ জন। অন্যরা সবাই পুরুষ। মন্ত্রণালয়ের পত্র পেলে নির্দেশনা অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হবে।


