যশোরে নতুন করে আরও ৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।
যবিপ্রবি পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার বলেন, যশোরের ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের, মাগুরার ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের, সাতক্ষীরার ২৬ জনের নমুনা পরীক্ষা করে চারজনের ও বাগেরহাটের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা পজিটিভ ও ২৬৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।


