করোনাঃ রাজবাড়ীতে আরও একজন আক্রান্ত

জেলা প্রতিবেদকঃ রাজবাড়ীর পাংশায় আরো একজনের নমুনায় করোনা পজেটিভ ফলাফল এসেছে। তিনি বর্তমানে বাড়ীতেই আছেন।
বুধবার (১৫ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম।
তিনি জানান, করোনার উপসর্গ থাকায় কয়েকদিন আগে তার নমুনা নিয়ে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছিল। বুধবার (১৫ এপ্রিল) ফলাফল এসেছে সে করোনা আক্রান্ত। তাকে আইসোলেশন সেন্টারে আনা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। এ নিয়ে রাজবাড়ীতে মোট ৬ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছে। বর্তমানে রাজবাড়ীর আইসোলেশন সেন্টারে ৫ জন চিকিৎসাধীন আছে। তারা সবাই সুস্থ্য আছেন।