জেলা প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে নতুন করে ছয়জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে করোনা আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। নতুন রোগীদের মধ্যে রামগতির একজন। সদর উপজেলার পাঁচজন।
বুধবার (২৯ এপ্রিল) রাতে সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেন।
জেলায় আক্রান্ত ৪৩ জনের মধ্যে রামগঞ্জে ১৬ জন, সদরে ১৭ জন, কমলনগরে পাঁচজন ও রামগতিতে পাঁচজন।


