করোনাঃ সিলেট বিভাগে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা

করোনা

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা শতক ছাড়িয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত এ বিভাগের চার জেলায় করোনা (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১০৬।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৮০ জনের নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ৪ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্ত ৪ জনই হবিগঞ্জের বাসিন্দা।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয় সূত্র জানায়, এ নিয়ে সিলেট বিভাগে করোনা পজিটিভের সংখ্যা ১০৬ জনে পৌঁছালো। এর মধ্যে সিলেটে ১৬ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ৫২ ও মৌলভীবাজারে ১১ জন।

ওসমানী মেডিক্যাল কলেজ সূত্র জানায়, বিভাগের চার জেলা থেকে নমুনা আসে ৩ হাজার ৭২ জনের। তার মধ্যে গত ৭ এপ্রিল থেকে ২ হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।