জেলা প্রতিবেদকঃ হবিগঞ্জে একদিনে ১০ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সোমবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের রিপোর্ট এসে পৌঁছায়। তারা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে সিলেটে পাঠানো হয়েছিল। সোমবার রাত ১০টার পর তাদের রিপোর্ট পাওয়া গেছে।
করোনা আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলায় তিন, বানিয়াচংয়ে তিন, বাহুবলে এক, আজমিরীগঞ্জে দুই ও চুনারুঘাটে দুজন রয়েছেন। তারা সবাই নিজেদের বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে সবাই স্বাস্থ্য বিভাগের আয়ত্তেই আছেন।
তারা কে কোথা থেকে এসেছেন তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে একদিনেই ১০ জন করোনা আক্রান্তের খবরে জেলাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। তারা কে কোথায় ঘোরাঘুরি করেছেন এটিই এখন সবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকেই।


