জেলা প্রতিবেদকঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (৩১ মে) রাত সাড়ে আটটার দিকে তার নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর পেশাগত দায়িত্ব পালন করছিলেন। গত ২২ মে তিনি শরীরে জ্বর অনুভব করেন। তখন থেকে তিনি তার সরকারি কোয়ার্টারের বাসায় থাকছেন। বুধবার (২৭ মে) তার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। পরে রোববার রাত সাড়ে আটটার দিকে তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ আসে। আক্রান্ত তারিন মসরুরের স্ত্রী একজন চিকিৎসক। তিনিও নাগরপুরে কর্মরত।


