সুনামগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির (৪৯) মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ৯ জুন করোনায় আক্রান্ত হন ওই ব্যক্তি। করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠালে সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর আজ বিকেলে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ নিয়ে সুনামগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট পাঁচ জনের মৃত্যু হলো। যার মধ্যে তিনজনই ছাতক উপজেলার এবং জামালগঞ্জ উপজেলার একজন। এই প্রথম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হলো। এছাড়া সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত হয়েছে ৭৯৫ জন এবং সুস্থ হয়েছে ১৯২ জন।


